বাংলাদেশের টার্ফ মালিকদের জন্য
টার্ফের সব বুকিং,এক জায়গায়।
খেলোয়াড়রা আপনার লিংকে ঢুকে খালি সময় দেখে নিজেরাই বুক করবে, অগ্রিম পাঠাবে বিকাশে। সব বুকিং আর টাকার হিসাব আপনি আর আপনার স্টাফ দেখবেন মোবাইল থেকেই।
- বুকিং থেকে কোনো কমিশন নেই
- খেলোয়াড়দের অ্যাপ লাগে না
- পুরোটাই বাংলায়
নমুনা ছবি: মোবাইলে একটা টার্ফের বুকিং পেজ, পাশে একটা নতুন বুকিং, যাচাই হওয়া বিকাশ অগ্রিম আর আজকের বুকিংয়ের সংখ্যা।
খাতা আর ফোনের ঝামেলা শেষ
টার্ফ এখন যেভাবে চলে, আর মাঠ দিয়ে কী বদলায়।
এখন যেভাবে চলে
- সারাদিন ফোন ধরে বলতে হয় কোন সময় খালি
- একই সময়ে দুই দল এসে হাজির
- হোয়াটসঅ্যাপে পাঠানো বিকাশের স্ক্রিনশট দেখে বিশ্বাস করা
- খাতায় হিসাব, মাস শেষে টাকা মেলে না
- কাউন্টারের স্টাফ আপনার সব আয় দেখে ফেলে
মাঠ দিয়ে
- খেলোয়াড় নিজেই লিংকে খালি সময় দেখে বুক করে
- এক সময়ে একটাই বুকিং, ডাবল বুকিং হয় না
- ট্রানজেকশন আইডি মিলিয়ে তবেই বুকিং পাকা
- প্রতিটা বুকিং আর টাকা লেখা থাকে, কে করেছে সহ
- স্টাফ দেখে শুধু বুকিং, আয় দেখেন আপনি
বুকিং যেভাবে হয়
খেলোয়াড়ের মোবাইল থেকে পাকা বুকিং, মাত্র তিন ধাপে। কাউকে ফোন করতে হয় না।
- ১
খেলোয়াড় খালি সময় বেছে নেয়
আপনার লিংকে, যেকোনো মোবাইল থেকে। টাকা পাঠানোর জন্য সময়টা ১০ মিনিট তার নামে আটকে থাকে।
- ২
বিকাশে অগ্রিম পাঠায়
সরাসরি আপনার নিজের বিকাশ নম্বরে। তারপর ট্রানজেকশন আইডিটা লিখে দেয়।
- ৩
আপনি মিলিয়ে দেখেন, বুকিং পাকা
বিকাশের মেসেজের সাথে আইডি মিলিয়ে এক চাপে কনফার্ম করুন। ভুয়া আইডি বাতিল হয়, আর ২৪ ঘণ্টার মধ্যে কেউ না দেখলে সময়টা আবার খালি হয়ে যায়।
কাউন্টারে বা ফোনে বুকিং এলে? স্টাফ কয়েক চাপেই তুলে রাখে, একই তালিকায়।
টার্ফ চালাতে যা যা লাগে
বাংলাদেশের টার্ফ যেভাবে চলে, সেভাবেই বানানো।
আপনার নিজের বুকিং লিংক
ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে শেয়ার করুন: turfly.xyz/your-turf। খেলোয়াড়রা শুধু আপনার টার্ফই দেখবে।
পুরো দিন এক নজরে
কোন সময় খালি, কোনটা বুক হয়েছে, প্রতিটা মাঠের, এক স্ক্রিনেই।
বিকাশে অগ্রিম
টাকা সরাসরি আপনার নিজের নম্বরে যায়। সেই টাকায় আমাদের কোনো হাত নেই।
স্টাফের আলাদা লগইন
ম্যানেজার আর বুকিং স্টাফের লগইন তৈরি থাকে। টাকার হিসাব কে দেখবে, ঠিক করেন আপনি।
সময় অনুযায়ী আলাদা দাম
সকাল, সন্ধ্যা আর শুক্রবারের দাম আলাদা রাখুন, প্রতিটা মাঠের জন্য আলাদা করে।
আয়ের হিসাব হাতের কাছে
দিন, সপ্তাহ আর মাসের রিপোর্ট। কে কখন কী করেছে, সব লেখা থাকে।
মাসে একটা সহজ দাম। কোনো কমিশন নেই।
মাসে কত বুকিং হয়, তার ওপর দাম ঠিক হয়। সব প্ল্যানেই সবকিছু থাকছে।
- বেশিরভাগ টার্ফের পছন্দ
মাসে ১৫০টা পর্যন্ত বুকিং
৳৩,৪৯৯প্রতি মাসে
অথবা বছরে ৳৩৪,৯৯০
মাসে ১৫১–৪৫০টা বুকিং
৳৫,৯৯৯প্রতি মাসে
অথবা বছরে ৳৫৯,৯৯০
মাসে ৪৫১–৯০০টা বুকিং
৳৮,৯৯৯প্রতি মাসে
অথবা বছরে ৳৮৯,৯৯০
মাসে ৯০১টা বা তার বেশি বুকিং
৳১২,৯৯৯প্রতি মাসে
অথবা বছরে ৳১,২৯,৯৯০
সব প্ল্যানেই থাকছে
- যত খুশি মাঠ, ভেন্যু আর স্টাফ
- আপনার নিজের বুকিং লিংক
- মালিক, ম্যানেজার আর বুকিং স্টাফের লগইন
- আপডেট আর সাপোর্ট, আলাদা খরচ ছাড়াই
টাকা যেভাবে দেবেন
- গত ৩০ দিনে কত বুকিং হলো, সেটা দেখে প্ল্যান ঠিক হয়। বুকিং বাড়লে প্ল্যান এক ধাপ ওপরে যায়, কমলে আবার নেমে আসে।
- প্রথমবার ৬ মাসের টাকা একসাথে দিতে হয়। এরপর মাসে মাসে দিন, অথবা বছরে একবার দিয়ে দুই মাস ফ্রি পান।
- বিকাশ বা ব্যাংকে টাকা পাঠান। কোনো কার্ড লাগবে না।
রেজিস্ট্রেশন কোড পেয়ে গেছেন? কোড দিয়ে অ্যাকাউন্ট খুলুন
মালিকরা যা জানতে চান
বুকিংয়ের টাকা থেকে কি আপনারা ভাগ নেন?
না। মাসে একটা নির্দিষ্ট দাম দেন, বুকিংয়ের পুরো টাকাই আপনার। অগ্রিম সরাসরি আপনার নিজের বিকাশ নম্বরে যায়।
খেলোয়াড়রা অগ্রিম দেয় কীভাবে?
আপনি যত শতাংশ ঠিক করে দেন, সেই অগ্রিম তারা আপনার বিকাশ নম্বরে পাঠায়, তারপর ট্রানজেকশন আইডি লিখে দেয়। আপনার স্টাফ বিকাশের মেসেজের সাথে মিলিয়ে কনফার্ম করে। কাউন্টার বা ফোনের বুকিং সাথে সাথেই পাকা হয়, টাকা ক্যাশে, বিকাশে, নগদে বা ব্যাংকে।
খেলোয়াড়দের কি অ্যাপ বা অ্যাকাউন্ট লাগবে?
না। যেকোনো মোবাইলের ব্রাউজারে আপনার লিংক খোলে, সময় বাছে, আর নিজের ফোন নম্বর দিয়ে বুক করে। কিছুই ইনস্টল করতে হয় না।
একই সময় কি দুই দল বুক করতে পারে?
না। এক সময়ে একটাই বুকিং। একই মুহূর্তে দুজন চাপ দিলে একজন পায়, অন্যজন দেখে সময়টা এইমাত্র বুক হয়ে গেছে। কাউন্টার থেকে স্টাফও ডাবল বুকিং করতে পারে না।
কাউন্টারের স্টাফ যেন আয় দেখতে না পায়, সেটা কি করা যায়?
হ্যাঁ। বুকিং স্টাফ বুকিং নিতে আর খেলোয়াড়দের চেক-ইন করাতে পারে, কিন্তু রিপোর্ট, পেমেন্ট বা আয় দেখতে পারে না। টাকার কাজ ম্যানেজারের, আর দাম বদলানো ও স্টাফ যোগ করা শুধু আপনার হাতে।
অ্যাকাউন্ট খুলব কীভাবে?
এখন আমরা প্রতিটা টার্ফ নিজেরাই চালু করে দিই। যোগাযোগ করলে একটা রেজিস্ট্রেশন কোড পাঠাই। সেই কোড দিয়ে কয়েক মিনিটেই আপনার অ্যাকাউন্ট আর টার্ফ তৈরি হয়ে যায়।
খরচ কত?
মাসে কত বুকিং হয় তার ওপর। মাসে ১৫০টা পর্যন্ত বুকিং হলে প্রতি মাসে ৳৩,৪৯৯। বুকিং বেশি হলে দামও বাড়ে, মাসে ৯০১টা বা তার বেশি বুকিংয়ে প্রতি মাসে ৳১২,৯৯৯। বছরে একবারে দিলে দুই মাস ফ্রি, আর প্রথমবার ৬ মাসের টাকা একসাথে দিতে হয়। বুকিং থেকে কোনো কমিশন নেই।
আর কিছু জানতে চান? hello@turfly.xyz
আগে নিজে চালিয়ে দেখুন
ডেমোতে আসল সিস্টেমটাই আছে, নমুনা বুকিং দিয়ে সাজানো। মালিক, ম্যানেজার বা বুকিং স্টাফ হিসেবে ঢুকে দেখুন। অ্যাকাউন্ট লাগবে না।